Recent event

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে ব্যারিস্টার আরমানের আহ্বান

ব্যারিস্টার আরমান
ব্যারিস্টার আরমান | ছবি: সংগৃহীত
0

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ১৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার আরমান। একই সঙ্গে সারা দেশে নারীদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারের শেষ দিনে রাজধানীর মিরপুর–১ এলাকায় নারীদের নিয়ে গণসংযোগে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার আরমান বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রকে নিরাপদ করতে হবে। লুট হওয়া অস্ত্র যদি দ্রুত উদ্ধার না করা হয়, তাহলে তা ভোটের মাঠে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘নারীপুরুষ, ধর্ম–বর্ণ কিংবা পোশাকের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। এমন একটি বাংলাদেশের পথেই আমরা হাঁটছি।’

আরও পড়ুন:

তিনি দাবি করেন, নির্বাচনি মাঠে নারীদের থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন তারা। যা তাদের ভোটের দৌড়ে শক্তিশালী করেছে।

এসময় গণসংযোগে অংশ নিয়ে আরমানের মা বলেন, ‘এ নারী মিছিল মূলত জাস্টিস ফর হাদি। সেই সঙ্গে সারা দেশে নারীদের ওপর চলমান হামলার প্রতিবাদে আয়োজিত।’

এছাড়াও আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশও করেন তিনি।

এফএস