গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা; সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকানি দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জন্মাষ্টমী উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেবাইত ও পুরোহিতদের মধ্যে চেকও বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ও মানুষকে উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপতৎপরতার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

আরও পড়ুন

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের আক্রমণ থেকে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি। প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সরকারের ছয় মাসে কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়নি।’

সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করবে না বলেও জানান তিনি।

জেআর