দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: এখন টিভি
0

কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে নানা গুজব রটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়ে মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মূখ্য নয়। সমাজের সৌহার্দ্য বজার রাখা সকলের দায়িত্ব।’ অপশক্তি যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘সরকার সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। আর সকল নাগরিকের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।’

প্রধানমন্ত্রী এসময় বলেন, ‘সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।’ এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী

জেআর