আজ (শনিবার, ১৮ জুলাই) সকাল ১১টায় নগরীর শহিদ মিনার চত্বর থেকে ঝাড়ু নিয়ে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানেই একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রেসক্লাবে একই দাবিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনকারীরা জানান, গত ১২ জুলাই বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।
আরও পড়ুন:
আন্দোলনকারীদের দাবি, এ কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের ভেতরে অন্য দল থেকে আসা লোকদের প্রাধান্য দেয়া হয়েছে। যারা বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের নাম নেই এই কমিটিতে। তবে মৃত একজনের নাম কমিটিতে রাখা হয়েছে।
এ অবস্থায় এই কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন করে কমিটি করার দাবিও জানান আন্দোলনকারীরা। তাদের দাবি মানা না হলে তারা এ আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন।





 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)