দেশবাসীকে আরও একবার জীবন দেয়ার আহ্বান জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও একবার জীবন দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকার এখন সেই একই পথে হাঁটছে।

আজ (মঙ্গলবার, ২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হওয়া গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব বলেন বিরোধীদলীয় নেতা।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও সরকার এখন সেই অঙ্গীকার থেকে সরে এসেছে।

বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় জনগণের মধ্যে হতাশা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

জামায়াত আমির শহিদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ তুলে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত ঐক্যবদ্ধভাবে পাহারাদারের ভূমিকা পালন করবে।’

তিনি জানান, সংসদে আপোষ না হলে প্রয়োজনে সংসদকে বিদায় জানানো হবে।

এসএস