গতকাল (শুক্রবার, ৮ মে) দিবাগত রাতে কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে প্রবাসী মনিরের বাড়ি থেকে উদ্ধার করা হয় একই পরিবারের পাঁচজনের রক্তাক্ত মরদেহ। নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, মেয়ে মীম, মারিয়া, ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া।
হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান সভ্য সমাজে এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এ বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জননিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। তিনি বলেন, ‘দোয়া করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এ কঠিন শোক ধৈর্যধারণ করার তাওফিক দান করুন।’





