আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলে তারা যোগ দেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে তাদের নাম ঘোষণা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।
নাহিদ ইসলাম বলেছেন, ‘ইসহাক সরকার সমস্ত সুযোগ-সুবিধাকে ঠেলে দিয়ে জনগণের পক্ষে, তরুণদের পক্ষে যোগ দিয়েছেন। নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি সবাই জুলাইয়ের পরিচিত মুখ। জুলাইয়ে তাদের অনেক ত্যাগ আছে। তবে শের-ই বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল দেশের বাহিরে থাকায় সশরীরে উপস্থিত হতে পারেননি।’





