ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর ২ মে প্রতিটি জেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। এছাড়া মাঝের দিনগুলোতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার ও লিফলেট বিতরণ করা হবে।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায় বাস্তবায়ন করা হয়নি বরং সরকার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। একইসঙ্গে দেশের হাম পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি জানান, লক্ষাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।




