আবারও ১৫ দিনের কর্মসূচি দিলো ১১ দলীয় জোট
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।