চট্টগ্রামে নকল সার তৈরির কারখানায় অভিযান

নকল সার তৈরির কারখানায় অভিযান
নকল সার তৈরির কারখানায় অভিযান | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের জুট রেলঘাটে নকল সার তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জব্দ করা হয়েছে এক হাজারের বেশি বস্তা নকল ও নষ্ট ডিএপি সার।

অভিযোগ, জিলানী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ভালো মানের সারের সঙ্গে ভেজাল ও নষ্ট ডিএপি সার মিশিয়ে বাজারজাত করছিল।

সার সংকটের সুযোগ নিয়ে এসব নষ্ট সার নতুন বস্তায় ভরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছিল। অভিযানস্থলে পাওয়া গেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন- বিএডিসির কিছু বস্তাও।

অভিযোগ রয়েছে, এসব বস্তায় ভরে সার পাঠানো হচ্ছিল সরকারি গুদামে। বিএডিসির কর্মকর্তারা বলছেন, নষ্ট সার কীভাবে সরকারি গুদাম পর্যন্ত পৌঁছাচ্ছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

এফএস