বিএনপি নব্য ফ্যাসিজমের পথে; প্রতিবাদ জানাতেই বিরোধীদলের ওয়াকআউট: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপি নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তাদের উদ্দেশ্য জনগণের সঙ্গে প্রতারণা করা। এর প্রতিবাদ জানাতেই ‘ওয়াকআউট’ করেছে বিরোধীদল।

গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আইনগুলো পাশে সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই এবং কাউকে অযাচিতভাবে অপসারণ করাও হবে না।

আরও পড়ুন:

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম জানান, এ বছরের মধ্যেই সাধারণ প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করা হবে। অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘গণবিরোধী আইনগুলো পাশ করে আজ সংসদকে কলুষিত করা হয়েছে।

উল্লেখ্য, অধিবেশনের বারোতম দিনে মোট ৩১টি বিল পাশ হয়েছে বলে নিশ্চিত করেন চিফ হুইপ।

এসএইচ