হামিদুর রহমান আজাদ বলেন, ‘সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দল।’
এর আগে, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব বিস্মৃত, আহত ও মর্মাহত।
আরও পড়ুন:
সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ‘জুলাই সনদ আদেশ’ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মিসকোড’ করার অভিযোগ এনে বুধবার ৫টা ৪৫ মিনিটে বিরোধীদলের সদস্যরা বেরিয়ে যান তারা।
আগামী ৭ এপ্রিল জোটের নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।





