আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন বলে দলটির এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়।
নির্বাচনের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে। সেখানে সমাধান না পেলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেয়া হয় জোটের পক্ষ থেকে।
আরও পড়ুন:
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।
বাকি ৯টি আসনের মধ্যে ছয়টি আসন পেয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।



 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)

