প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরেই ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি।
স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘তিনি সকালেই ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান।’ পরিবারের সদস্যদের ধারণা, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। এ কারণে শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ছেলে শাকিলও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





