নাহিদ ইসলামের দাবি, গত ১৫ বছর ধরে একজন বিদেশে অবস্থান করলেও; এ আসনের ব্যবসা ও ভূমিদখলের ভাগ তিনি নিয়মিত পেতেন। রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমিদখল করা হয়েছে, তার লাভ মালয়েশিয়ায় বসেই তিনি গ্রহণ করতেন বলে অভিযোগ করেন নাহিদ।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর ওই ব্যক্তি দেশে ফিরে এসেছেন, আর এখানে যিনি দখল ও চাঁদাবাজির কাজ করতেন, তিনি তার জায়গায় চলে গেছেন।’
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘এ এলাকার শত শত মানুষের ভূমি দখল করা হয়েছে, ভরাট করা হয়েছে। শত শত শত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। যারা রাজনীতির ময়দানে ছিলো তারা এ ভূমি দস্যু হিসেবে কাজ করেছে কিংবা সহায়তা করেছে।’
তিনি বলেন, ‘এ অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাল্লাহ। এ অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেবো নতুবা তাদের ন্যায্যমূল্য ফিরিয়ে দেবো।’





