বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা জানিয়ে তিনি বলেন, ‘একজন সাধারণ মানুষের মতন রাষ্ট্রপতি, মন্ত্রীপরিষদের সদস্য, এমপিদের সমান বিচারের সম্মুখীন করা হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার ইসলাম সমর্থন করে না। তাই ৫ আগস্টের পর ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা। ধর্মীয় পরিচয়ের কারণে আমরা আর কাউকে বঞ্চিত হতে দেবো না। সব ধর্ম নিরাপদে তাদের উৎসব পালন করার বিষয়ে নিশ্চিত করবো।’
হবিগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে জামায়াত কাজ করতে চায় বলে জানান তিনি। শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন করার কথা জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষা কেবল সার্টিফিকেটে সীমাবদ্ধ থাকবেনা। দক্ষতাপূর্ন জনশক্তি তৈরি করা হবে।’





