Recent event

প্রশাসন একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বানের সময় যতই ঘনিয়ে আসছে, প্রশাসন তার রুপ দেখাচ্ছে, যেটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ গেলেও প্রশাসন ব্যবস্থা নেয় না। প্রশাসন একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাস টার্মিনালে এনসিপির নির্বাচনি পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘একটি দল চাপে পড়ে মঞ্চে “হ্যাঁ” ভোটের পক্ষে মত দিয়েছে। কিন্তু স্থানীয় নেতারা “না” ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আপনারা গুপ্ত আচরণ করবেন না। শেখ হাসিনা পালিয়ে পার পেয়ে গেলেও আপনারা পার পাবেন না। অভ্যুত্থানের  জন্য যে মানুষ রক্ত ও জীবন দিয়েছে, প্রয়োজনে ভোটের জন্য আবার জীবন দিবো। ১২ তারিখে আপনারা একদিন ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট নিশ্চিত করবেন।’

আরও পড়ুন:

পদযাত্রায় এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, এনসিপির নাটোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এসএম জার্জিস কাদির বাবু, এনসিপি নেতা ফয়সাল আহমেদ, সহ জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় আগামী ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেয়ার আহবান জানান তিনি।

এএম