খুলনা বিভাগে দুটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। খুলনা ও যশোরের জনসভাকে জনসমুদ্রের রূপ দিতে এরইমধ্যে দক্ষিণাঞ্চলের সব জেলার নেতাকর্মী মাঠে নেমে পড়েছেন। দুটি জনসভা সফল করতে বিভাগীয় সাংগঠনিক কমিটি তদারকি করছেন।
খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, ‘এটা আমাদের সাংগঠনিক পরিমণ্ডলকে ছাড়িয়ে জনতার পরিমণ্ডলে চলে গিয়েছে। জনগণ উৎসুক, আনন্দিত, উদ্বেলিত।’
আরও পড়ুন:
আগামীতে বিএনপি রাষ্ট্র গঠনের সুযোগ পেলে খুলনার সার্বিক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ।
কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘খুলনার মানুষের যে মনোবেদনা আছে উন্নয়ন না হওয়ার সেটা ঘুচাতেই আমরা কাজ করছি। উনি আমাদের আশ্বস্ত করবেন আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা শুরু হবে যার নেতৃত্বে হবে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে তিনি জনগণকে আশ্বস্ত করবেন।’
খুলনা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক জরুল ইসলাম মঞ্জু বলেন, ‘শ্রমিকরা কিভাবে তাদের কর্মসংস্থান ফিরে পাবে এবং শ্রমিকদের সন্তান যারা এবং সারা বাংলাদেশে বেকার যুবক যারা পাশ করে বসে আছেন তারা কিভাবে চাকরি পাবে এসব বার্তাগুলো শ্রমিকদের মাঝ থেকেই দিতে চান।’
দলীয় চেয়ারম্যানের আগমনে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশা দলটির নেতৃবৃন্দের।





