Recent event

ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম | ছবি: সংগৃহীত
1

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:

এর আগে, আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল ৮টায় শুরু হওয়া সম্মেলনে পৌনে ৬ হাজার সদস্য অংশ নিয়েছেন।

যাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেবেন যার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।

ইএ