Recent event

২০২৮ সাল পর্যন্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
2

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমানকে ‘আমির’ নির্বাচিত করেছে। আজ (রোববার, ২ নভেম্বর) জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল (শনিবার, ১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে ‘আমির’ নির্বাচনের ফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে ফলাফলের জন্য প্রেরণ করে।

ফলাফলে দেখা গেছে, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হয়ে ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতের ‘আমির’ নির্বাচিত হন।

এনএইচ