Recent event

আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, এনসিপির চট্টগ্রামের যুগ্ম সমন্বয়কারী নিজাম বহিষ্কার

নিজাম উদ্দিন
নিজাম উদ্দিন | ছবি: সংগৃহীত
1

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল (সোমবার, ১১ আগস্ট) দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজামকে কারণ দর্শানো নোটিশ ও বহিষ্কার আদেশ প্রদান করে দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

এ বহিষ্কার আদেশ আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

কারণ দর্শানো নোটিশ ও বহিষ্কার আদেশ |ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একইসঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।’

এসএস