আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, সেচ্ছাসেবক দল নেতা নূরে আলম। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইসলামী সেন্টার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাদিক।
এছাড়াও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মো. বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, মোতাহার হোসেন, শেখ জহির, মো. আলাউদ্দিন মাদবর, হাফেজ নূরনবী, আবু নাছের, শেখ ইউসুফ আলী, আলাউদ্দিন, মো. হারুনুর রশিদ, মো. সারওয়ার, তারেক জামান টুটুল, আবুল কালাম, শিহাব আহমেদ ও মো. সেলিম।





 element-320x167.webp)