Recent event

শিবির-ছাত্রদলের দ্বন্দ্ব জাতি প্রত্যাশা করে না: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

শিবির-ছাত্রদলের দ্বন্দ্ব রেষারেষি জাতি প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) জুলাই-আগস্টে গণ-আন্দোলনে নিহত রিকশা চালকদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে এক সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করে। ছাত্রশিবিরকে নিয়েও নানা সমালোচনা রয়েছে। শিবিরের কমিটিতেও নিষিদ্ধ সংগঠনের নেতাদের ঠাঁই হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ছাত্রদল ও শিবিরের মধ্যে দ্বন্দ্ব-রেষারেষি জাতি আশা করে না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আন্দোলনকারীরা হতাশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। নতুন দল গড়ার এক মহা উৎসব শুরু হয়েছে দেশে।’

তিনি বলেন, ‘বিএনপির দিকে অনেকেই তীর ছুড়ছেন। এই আন্দোলন বিএনপি ১৬ বছর ধরে করে গেছেন।’

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে কখন নিষিদ্ধ হবে আমরা জানি না। একটি দল বিএনপিকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। এ দেশের মাটি সর্বধর্মের মাটি, সব সংস্কৃতি থাকবে দেশে।’

এএম