আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদির ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ পোস্ট করা হয়।
অভিনন্দন বার্তায় তিনি লেখেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। বার্তায় আরও বলা হয়, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে ভারত।
পোস্টে আরও লেখা হয়, বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে ভারতের।





