আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:
নৌবাহিনী প্রধান বলেন, ‘দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করছেন।’ তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে নির্বাচিত সরকারের আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন।’ জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।





