Recent event

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ব্যালট হাতে প্রধান উপদেষ্টা
ব্যালট হাতে প্রধান উপদেষ্টা | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘সবাইকে অনুরোধ করবো এবারের গণভোটে অংশ নেয়ার জন্য।’

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এসএস