আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আবেদনে নাহিদ ইসলাম উল্লেখ করেছিলেন, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক।
এছাড়া কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন আপিল বিভাগেও খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন:
ফলে তারও নির্বাচন করতে বাধা নেই। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন ওই আসনের জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল।
এছাড়া বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আপিলের শুনানি নির্বাচনের পর হবে বলে আদেশ দেন আপিল বিভাগ।





