নতুন বাজেটে সিমের ওপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বাজেটে আইসিটি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় ৫০% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫%। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এ খাতের বিকাশে সরকার এ ধরণের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের নিকট মোবাইল সেবা আরো সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত ৩০০/-টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি। ফলশ্রুতিতে আগামী অর্থবছরে মোট ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমবে।

এএইচ