রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হক কারামুক্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

জুলাই আন্দোলনে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হক কারামুক্ত হয়েছেন। এ নিয়ে জুলাই আন্দোলনের প্রথম কোনো মামলার আসামি কারামুক্ত হয়েছে।

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলায় মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন। অন্য ৮ আসামি পলাতক।

নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

এফএস