আজ (সোমবার, ৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি।
বৈঠকে দুই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে যৌথ অঙ্গীকার করে দুই দেশ।
এ সময় বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে আদালতে নিয়মানুগ আবেদনের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।





