আজ (সোমবার, ৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার মাধ্যমে সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।’
আরও পড়ুন:
শিক্ষকতা কোনো সাধারণ চাকরি হতে পারে না উল্লেখ করে মেধাবীরা যাতে শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী হয় শিক্ষা ব্যবস্থাকে সরকার সেভাবে গড়ে তুলছে বলে জানান প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীরা যেন বই বিমুখ না হয় তাই শিখন ও শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকদের জোর দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়বে।’





