আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকালে মিরপুরে হকারদের হামলায় আহত চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারকে দেখতে এসে এ কথা বলেন তিনি।
তিনি জানান, ‘ভৌগোলিক ভাবে যে যায়গা সিটি কর্পোরেশনের আছে তা দখল হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালাবে উত্তর সিটি করপোরেশন।
এসময় মিরপুরের ঘটনায় জামায়াত আমিরের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন আসন ভিত্তিক নয় জনগণের নাগরিক সেবা নিশ্চিতে অভিযান করছে। তা করপোরেশনের আওতাধীন যেকোনো যায়গায় হতে পারে।’
অভিযান পরিচালনায় কোনো চাপ আছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, ‘আমি বিএনপির কর্মী, আমি প্রশাসক আমাকে চাপ প্রয়োগের সুযোগ নাই। সিটি করপোরেশনের সুযোগ সুবিধা নিশ্চিত করাই প্রশাসকের কাজ।’
এসময় স্বরাষ্ট্র মন্ত্রীর সমন্বয়হীনতার মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন।’
এর আগে চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারের শারীরিক অবস্থার খোঁজ নেন উত্তরের প্রশাসক।





