দুবাইয়ের শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজপরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজপরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম | ছবি: সংগৃহীত
0

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজপরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ শোক বার্তা জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শোকসন্তপ্ত রাজপরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানান তিনি।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘হিজ হাইনেস শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে ব্যথিত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা মরহুমের আত্মাকে তার অসীম রহমতে ধন্য করুন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।’

এএম