ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার যেখানে বাংলাদেশ এবং চায়নার যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত দ্বিতীয় চায়না বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশ এবং চায়নার মধ্য কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।

এসময় ব্লু ইকোনমি খাতে গবেষণা এগিয়ে নিতে চীনা বিশেষজ্ঞ ও গবেষকরা বাংলাদেশের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

ইএ