আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক জাহিদ কালাম এ চিঠি দেন।
এতে আসিফ ও তার স্ত্রী পান্নার ব্যাংকিং ও নন-ব্যাংকিং লেনদেন, এফডিআর, লকার, দেশে-বিদেশে বিনিয়োগ এবং শেল কোম্পানির তথ্য চাওয়া হয়েছে।
এর আগে ১১ হাজার কোটি টাকা পাচার এবং নিয়োগ-পদায়ন ও বদলিতে অনিয়মের অভিযোগে আসিফের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
আরও পড়ুন:
এদিকে এসএসএফের সাবেক ডিজি মজিবুর রহমানের নামে দুই কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা এবং তার স্ত্রী তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক।
এ অভিযোগে দুজনের বিরুদ্ধে পৃথক মামলা অনুমোদন দিয়েছে সংস্থাটি।





