আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই, আমরা ধর্মীয় বিভেদ দেখতে চাই না। গণতান্ত্রিক সহনশীলতা দেখতে চাই।’
এসময় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে হবে উল্লেখ করে তিনি তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘সংঘাত নয়, সংঘর্ষ নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে সত্যিকারের ভালোবাসার সমাজ গড়তে হবে।’
এছাড়া জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন রাষ্ট্রপতি।





