আজ (শুক্রবার, ২৮ আগস্ট) হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয় শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় নগর ভবনে। উৎসবমুখর এ আয়োজনে উঠে আসে ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ।
শোভাযাত্রায় দেখা যায় লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি।নগরজীবনের ব্যস্ততা ভুলে প্রিয় শহরকে আরও আপন করে নেওয়ার প্রত্যাশা জানান নগরবাসী। আর প্রশাসক জানান, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়াতেই এ আয়োজন।





