এসময় বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতি সতর্ক করে বলেন, দাম বেঁধে দিলে অনেক কম্পানিই উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে, এতে অনেক প্রয়োজনীয় ওষুধ বাজার থেকে হারিয়ে চিকিৎসায় সংকট তৈরি হবে।
চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশিয় কোম্পানিগুলো সরবরাহ করলেও কোম্পানিখাতে গ্যাসের সংকট, কাঁচামাল ও প্যাকেজিং ম্যাটারিয়ালের দাম বৃদ্ধির কারণে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে এ খাত, এ অবস্থায় দাম নির্ধারণের আগে এ খাত সংশ্লিষ্টদের মতামত নেয়ার দাবি জানা তারা।
এসময় সরকারের নীতিগত ও কারিগরি সহায়তা পেলে দেশেই সব ধরণের ওষুধের ‘র’ ম্যাটারিয়াল উদ্বাবন করা গেলে ওষুধের দাম আরও কমে আনা সম্ভব বলেও দাবি করেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি।





