জুলাই অভ্যুত্থানের প্রথম কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন | ছবি: সংগৃহীত
0

জুলাই অভ্যুত্থানের প্রথম কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে দিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেলে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনে দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মূল অনুপ্রেরণা ও কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।’

তার অভিযোগ, মহান মুক্তিযুদ্ধের বিরোধীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে এবং সম্প্রতি গঠিত একটি নতুন রাজনৈতিক দলের সদস্যরাও তাদের সঙ্গে হাত মিলিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধকে গুলিয়ে ফেলার চেষ্টা করছে।’

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ‘নীতি ও আদর্শের প্রশ্নে খালেদা জিয়া কখনো এক চুলও ছাড় দেননি এবং বিএনপি ভবিষ্যতেও তার এ আদর্শে অবিচল থাকবে।’

একইসঙ্গে অনুষ্ঠানে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে উপযুক্ত স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়।

এএইচ