
জুলাই অভ্যুত্থানের প্রথম কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার: ইশরাক
জুলাই অভ্যুত্থানের প্রথম কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে দিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেলে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনে দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শহিদ-মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রামাণ্য, তথ্যনির্ভর, নির্মোহ ও সর্বজনগ্রাহ্য ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পদ্মাসেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি: ২৩ জনের বিরুদ্ধে মামলা
পদ্মাসেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। একইদিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে ২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পৃথক দুই মামলা হয়েছে।

ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে জুলাই অধিদপ্তর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সরকারিভাবে সহায়তা দিতে ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে জুলাই অধিদপ্তর। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত এই অধিদপ্তর পর্যায়ক্রমে শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা করে সহায়তা দেবে। তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, সরকারিভাবে যে ভাতার আলোচনা চলছে তা আগামী অর্থবছরের পর থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মুগ্ধ জানান, সরকারিভাবে শহীদ-আহতদের মধ্যে যারা লিপিবদ্ধ হননি তারা ৩১ জানুয়ারির মধ্যে উপজেলা নির্বাহী অফিসের সঙ্গে যোগাযোগ করে অন্তর্ভুক্ত হতে পারবেন।

‘১২ বছর ৬ মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তারা বাতিল হবেন’
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১২ বছর ৬ মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তারা বাতিল হবেন। অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবেন, নয়তো কঠোর শাস্তির মুখোমুখি হবেন বলেও জানান তিনি। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।