মো. সেলিম খান বলেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে। কোনো জেলায় অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হলে চাহিদা দেয়া সাপেক্ষে বরাদ্দ দেয়া হবে।
এসময় কৃষি সচিব সেলিম খান আরও বলেন, দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হলে ব্যবস্থা নেয়া হবে। আমরা সারের সিন্ডিকেট ভেঙে দিতে চাই। সার নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেয়া হবে না।
এছাড়া সার পাচাররোধেও সীমান্ত এলাকায় বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এসময় সভায় বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।





