বিএনপির স্থায়ী কমিটিতে মনোনীত হলেন রিজভী-আমানসহ চারজন

বিএনপির স্থায়ী কমিটিতে মনোনয়ন পাওয়া চার নেতা
বিএনপির স্থায়ী কমিটিতে মনোনয়ন পাওয়া চার নেতা | ছবি: সংগৃহীত
0

বিএনপির স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন চারজন নেতা হলেন- অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।

দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে বিএনপি আশা প্রকাশ করছে।

ইএ