দেশে বিনিয়োগ-কর্মসংস্থানে সহযোগিতার আশ্বাস মার্কিন কোম্পানিগুলোর: মাহদী আমিন

মাহদী আমিন
মাহদী আমিন | ছবি: এখন টিভি
0

দেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে আমেরিকার শীর্ষ স্থানীয় কোম্পানিগুলো সহযোগী করার আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ‘বৈঠক কার্যকর ও ফলপ্রসূ হয়েছে।’

দেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে আমেরিকার বেসরকারি খাতের সহযোগিতা নিয়ে আলোচনা করার কথাও জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের ট্রিলিয়ন ডলার ইকোনমি তৈরি করতে বিনিয়োগের পরিবেশ তৈরির বিষয়ে বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলকে আস্বস্ত করছেন প্রধানমন্ত্রী।’

এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির ৫০ জন কর্মকর্তার এ বৈঠকে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এসএস