৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

৩ পুলিশ সুপার
৩ পুলিশ সুপার | ছবি : সংগৃহীত
0

তিন জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই তিন জেলার বর্তমান পুলিশ সুপারসহ আরও দুই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও এপিবিএন-এ বদলি করা হয়েছে।

আজ (বুধবার, ১২ আগস্ট) মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়। নতুন পুলিশ সুপার পাওয়া জেলাগুলো হলো গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া।

আরও পড়ুন:

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এফএস