ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন | ছবি: সংগৃহীত
0

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবনে এই প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

বৈঠকে ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করার কথা রয়েছে। এই নির্বাচনের প্রধান নির্বাচনি কর্তার দায়িত্বে সিইসি এ এম এম নাসির উদ্দিন।

আরও পড়ুন:

এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। এর অংশ হিসেবে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে দু’টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আর জামায়াত-এনসিপি জোটের ঘোষিত প্রার্থী অলি আহমদের জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এসএইচ