
মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব : অর্থমন্ত্রী
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তার চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে নিজের এমন অভিপ্রায় ব্যক্ত করেন আমীর খসরু।

রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পেলেন?
দীর্ঘ ৩৫ বছর পর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পেল তার ২৩তম রাষ্ট্রপ্রধান। জাতীয় সংসদ ভবনের বিশেষ সেশনে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।

শিক্ষক থেকে মহামান্য; ৩৫ বছর পর ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। এরপর সরকারি চাকরি, স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জাতীয় সংসদ সদস্যদের ভোটে বেসরকারি ফলাফলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন; বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ
বিরোধীদলের অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথগ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ ও মির্জা আব্বাস, কেন?
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে (Presidential Election BD)।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুর দুইটায় এ প্রক্রিয়া শুরু হয়।

জনকল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমার প্রত্যাশা: মির্জা ফখরুল
‘সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আছেন যারা
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh)। প্রকাশিত তালিকা অনুযায়ী, জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য (MP voter list) তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন (Presidential Election Voter List Bangladesh)।

কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম
কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।

৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন
দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিলো। এরপর সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো ৩৪৯ জন সংসদ সদস্যের রায়ের ওপর নির্ভর করে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ; সন্ধ্যায় ফল, শুক্রবার শপথ
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।