আইনটির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত করা হবে। গতকাল (সোমবার, ১০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদের ১৬তম বৈঠক হয়। মন্ত্রীপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ যে কোনো ঝুঁকির সময়োপযোগী সমাধান ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
রেজল্যুশনের আওতাধীন ব্যাংককে সচল রেখে এর পুনর্গঠন, মূলধন ঘাটতি ও তারল্য সংকট দূরীকরণ, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সরকারি আর্থিক সংশ্লেষ হ্রাস করতে ধারাটি সংযোজন করা হয়।
এদিন সভায় জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ এরও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।





