অক্টোবরে স্থানীয় নির্বাচন না হলে, ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: সংগৃহীত
0

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সেই সঙ্গে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে বলেও জানান তিনি। আজ (সোমবার, ৩ অক্টোবর) সকালে ইসি সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ‘স্থানীয় নির্বাচনের আইন পর্যালোচনা চলছে, সবকিছুই ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ নাগাদ আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে ভোটকেন্দ্র প্রস্তুতিসহ ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণের বিষয়ে তৎপরতা চলছে।’

আরও পড়ুন:

এ সময় তিনি জানান, ইসিতে নিবন্ধিত ৫৯ রাজনৈতিক দলের মধ্য ৩৮ দল বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ১৩ টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে, দাখিল করেনি ৮ টি দল।

এসময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি জানান, সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি।

এফএস