ঢাকাস্থ চায়না দূতাবাসের প্রতিরক্ষা সিনিয়র অ্যাটাচে কর্নেল দু সিনশেংয়ের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
এসময় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চীনা সরকারের দীর্ঘ স্থায়িত্ব এবং বন্ধুপ্রতিম দেশটির সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনার পাশাপাশি বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





