আজ (বুধবার, ২৯ জুলাই) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, ‘২০২৫ সালের জানুয়ারিতে গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান দল ২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর অনিয়মের তথ্য প্রমাণ সংগ্রহ করছে। ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের আওতায় আনা হচ্ছে।’
এদিকে, আদালতের নির্দেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালায় দুদকের একটি দল। উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযানে ফ্ল্যাটে থাকা বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
এর আগে, গত ২২ জুলাই জলসিঁড়ি আবাসিক এলাকায় জিয়াউল আহসানের একটি বাসায় অভিযান চালিয়ে সাদা সোনাসহ বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল দুদক।





